Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের স্কুলে পড়ুয়াদের আধঘন্টার ” যোগা সেশন “

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের নির্দেশে মঙ্গলবার সকালে আসানসোলের উমারানি গরাই মহিলা কল্যান স্কুলে পড়ুয়াদের আধঘন্টার একটি ” যোগা সেশন “। ভারত সরকারের আয়ুষ দপ্তরের ” কমন যোগা প্রটোকলের ( সিওয়াইপি) আওতায় ” যোগা ফর স্কুল ” নামে আধঘন্টার এই সেশনটি করা হয়েছে। এই সেশনে পড়ুয়াদের জন্য মুল বিষয়টি ছিলো ” আসন, প্রাণায়াম ও যোগা “।

এদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই সেশন হয়। এদিনের এই সেশনে স্কুলের বেশ কিছু পড়ুয়া অংশ নেয়। স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্যান্য শিক্ষিকাদের পরিচালনায় সেশনটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।প্রসঙ্গতঃ, আগামী ২১ জুন প্রতি বছরের মতো এই বছরের পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস। তারই আগে স্কুল স্তরে এই যোগা সেশনের আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *