ASANSOL

আসানসোলের স্কুলে সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াটার কুলার উদ্বোধনে বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের মণিমালা গার্লস হাই স্কুলে সামাজিক সংগঠন ” আশা কিরণ” র উদ্যোগে তিনটি ওয়াটার কুলার বা পিউরিফায়ার বসানো হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই ওয়াটার কুলারের ফিতে কেটে ও ফলক উন্মোচন করেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন আশা কিরণের প্রধান আশা শর্মা ও স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, আমাদের সমাজে নারীদের একটি বিশেষ স্থান রয়েছে। আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এই স্কুলটি নারীদের শিক্ষা প্রদান করে।

তিনি ছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন এবং জোর দিয়ে বলেন, মেয়েরা কোনো ক্ষেত্রেই ছেলেদের চেয়ে কম নয়। তিনি তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের উপর জোর দেন এবং বলেন, তারা অবশ্যই তাদের স্বপ্নের সবকিছু অর্জন করবে। আশা শর্মা বলেন, গত এক বছর ধরে আমাদের সংগঠন আশা কিরণ, আসানসোল শহরের বিভিন্ন স্কুলে এই ধরনের ওয়াটার পিউরিফায়ার বসানোর কাজ করে আসছে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। এদিন মণিমালা হাই স্কুলে তিনটি ওয়াটার পিউরিফায়ার বসানো হয়েছে। তিনি ছাত্রীদেরকে মন দিয়ে পড়াশোনা করার করার কথা বলেন, যাতে তারা জীবনে অনেক উন্নতি করতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *