ASANSOL

পানাগড়ে লাইনচ্যুত মালগাড়ি, রেল গেট বন্ধ হয়ে বিপত্তি

. *বেঙ্গল মিরর, পানাগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড়ে বুধবার সকালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো। খবর পেয়ে রেল আধিকারিক ও কর্মীরা ছুটে আসেন। তাদের যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, পানাগড় শিল্প তালুক থেকে একটি মালগাড়ি স্লো লাইন দিয়ে পানাগড়ে আসতেই লাইনচ্যুত হয়ে যায়। এরপরে প্রায় ৫০০ মিটার মতো চারটি বগি টেনে নিয়ে যায়। ‌

এর ফলে মালগাড়িটি পানাগড় স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ‌এই ঘটনার জেরে ১০৩ নম্বর রেলগেট‌ বন্ধ হয়ে পড়ে। এর ফলে সমস্যায় পড়তে হয় রেলগেট পারাপারকারী মানুষদের। যদিও রেল কর্তৃপক্ষের যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ঘন্টা দুয়েক পর লাইনে তোলা হয় মালগাড়ি বগি গুলোকে। কিন্তু সেই লাইনের অসংখ্য স্ল্যাব ভেঙে যায় দুর্ঘটনার কারণে। ‌তবে কি করে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছেন রেল আধিকারিক বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *