প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি সীতারামপুরের মন্দিরে হনুমান চালিশা পাঠের আয়োজন
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা ১২ বছরের কার্যকালের পূর্তি উপলক্ষে বুধবার রাজ্য জুড়ে পুজো ও আরাধনায় মাতলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। সেই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি বিধানসভার সীতারামপুর হনুমান মন্দিরে।আসানসোল পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানের নেতৃত্বে মন্দিরে ৫৫১ হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়।













প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনাতেই এই বিশেষ পুজোর আয়োজন বলে জানান কাউন্সিলর।এ প্রসঙ্গে অমিত তুলসিয়ান বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা ১২ বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। এটা দেশের ইতিহাসে এক বিরল নজির। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনাতেই আজ মন্দিরে পুজো ও চালিশা পাঠের ব্যবস্থা করা হয়েছে।এর পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল ও রাজ্যের বিভিন্ন মন্দিরেও একইভাবে এদিন বিজেপি কর্মীদের উদ্যোগে পুজো পাঠের আয়োজন করা হয়।


