Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, পাচারের অভিযোগে চাঞ্চল্যদুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার অভিযোগ উঠলো। বিজেপি কর্মীদের দাবি, ত্রাণ সামগ্রী পাচারের সময় তারা হাতেনাতে ঘটনাটি ধরে ফেলেন। বুধবার সকালে এই ঘটনার জানাজানি হতেই দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি একটি ছোট হাতি (মালবাহী) গাড়িতে করে গোডাউন থেকে বিভিন্ন সামগ্রী সরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি কর্মীদের নজরে বিষয়টি আসে। তাদের সন্দেহ হওয়ায় গাড়িটিকে তাড়া করা হলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

এরপর বিজেপি কর্মীরা গোডাউনে ঢুকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, বিভিন্ন গোষ্ঠীর নথিপত্র, ফাইল এবং ভোটার তালিকা দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোডাউনটি সিল করে দেয়। পুলিশ গোটা ঘটনা ও অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।তবে, এই নিয়ে প্রাক্তন মন্ত্রীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *