আসানসোল পুরনিগমের সচিব বদল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) প্রশাসনিক কাঠামোতে বুধবার একটি উল্লেখযোগ্য রদবদল করা হয়েছে। পুর সচিব কৃষ্ণেন্দু কুমার মণ্ডলকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ( সিএমও) অভিযোগ নিষ্পত্তি বা গ্রিভান্স রিড্রেসাল সেলে বদলি করা হয়েছে।













অমিত শেঠ আসানসোল পুরনিগমের নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।রাজ্য সরকারের জারি করা একটি অর্ডার অনুসারে, কৃষ্ণেন্দু কুমার মণ্ডল এখন মুখ্যমন্ত্রীর অভিযোগ নিষ্পত্তি বা গ্রিভান্স রিড্রেসাল সেলে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন। আসানসোল পুরনিগমে তাঁর কার্যকালে তিনি বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।অন্যদিকে, সচিব হিসেবে অমিত শেঠের নিয়োগ পুর প্রশাসনিক কাজে একটি নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। পুর আধিকারিক ও কর্মচারীরা নতুন সচিবকে স্বাগত জানিয়েছেন।



