ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য জালে কুখ্যাত চোর

*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* চুরির অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বিকি বাউরি (২২)। সে রূপনারায়ানপুরেরই বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে মঙ্গলবার রাতে রূপনারায়ানপুরের মহাবীর কলোনীর “সপ্তশ্রী অ্যাপার্টমেন্ট” এর বাসিন্দা হরজিৎ সিংয়ের বাড়িতে একটি চুরির ঘটনাটি ঘটে। ঘটনার সময় গৃহকর্তা হরজিৎ সিং নিজের বাড়ির বাথরুমে স্নান করছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে হাত সাফাই করে চম্পট দেয় চোর।

পরবর্তীতে চুরির বিষয়টি টের পেয়েই রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে বুুধবার রাতে রূপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকি বাউরিকে।পুলিশ সূত্রে খবর ধৃত বিকি বাউরি একজন পেশাদার অপরাধী। এর আগেও বিভিন্ন এলাকায় একাধিক চুরির মামলায় সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির রেকর্ড রয়েছে।বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। চুরির ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *