Friday, June 19, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, June 19, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

কাটমানি নিয়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ স্থানীয়দের কাজের দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্থানীয়দের ব্রাত্য করে বহিরাগতদের মোটা টাকার বিনিময়ে নিয়োগ চলছে। চলছে কাটমানি সিস্টেমও । আগের জামানার নেতারা এখনো আড়ালে থেকে কর্তৃপক্ষকে দিয়ে এই কাজ করাচ্ছেন। আর তৃণমূল জামানার নেতাদের মতো আচরণ করছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে শুক্রবার স্থানীয় গ্রামবাসীরা কারখানার তিন ও চার নম্বর গেটের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। আটকে দেওয়া হয় কারখানার গেট। এই ঘটনাকে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নামো সগরভাঙা এলাকার বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল জামানার তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করেছিলেন।

পালাবদল হয়ে গেলেও সেই ধারা আজও রয়ে গেছে। এর ফলে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। আরো অভিযোগ, যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। কার্ড লক করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না দাবিগুলো না মিটছে ততক্ষন আন্দোলন জারি থাকবে কারখানার গেট ছাড়া হবে না বলে হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা। খবর পেয়ে আসে পুলিশ। তৃণমূল জমানার অভ্যেস এখনো কারখানা কর্তৃপক্ষের যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হয়নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *