দুর্গাপুরে ” বিশ্ব ক্রীড়া দিবস” উপলক্ষে বর্ণাঢ্য বাইক র্যালি, খেলাধুলায় যুব সমাজকে উৎসাহের বার্তা মন্ত্রীর
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত হল বর্ণাঢ্য বাইক র্যালি। সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে র্যালির সূচনা হয়। ক্রীড়াক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং যুব সমাজকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি।














অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

র্যালিকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ বলেন, এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে, এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি।


