মদ্যপ অবস্থায় থাকা এক গাড়ির চালক ধাক্কা মারলো কর্তব্যরত ট্রাফিক পুলিশকে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ ট্রাফিক পুলিশের চেকিং চলার সময় মদ্যপ অবস্থায় থাকা এক গাড়ির চালক ধাক্কা মারলো কর্তব্যরত ট্রাফিক গার্ডের এসআই শ্রীকান্ত গোপকে, অভিযোগ এক মহিলাকে সঙ্গে করে মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি ট্রাফিক পুলিশ কে ধাক্কা মেরে উল্টে শীর্ষস্তরের রাজনৈতিক নেতাদের নাম করে নিজের দোষ কে লঘু করে দেখাতে যায়। সেই সঙ্গেই নিজেকে প্রতিষ্ঠিত আধিকারিক বলে দাবী করেন। জানা যায় ধৃত ওই ব্যক্তি বছর ৩২ এর সৈকত নস্কর দুর্গাপুর এলাকার এ জোনের বাসিন্দা।














রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ডের ওসি সতীনাথ শীল জানিয়েছে অতিরিক্ত মদ্যপান করে খুব ভয়াবহভাবে ওই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উনি আমাদের আমড়াসতা মোড়ের কাছে একটি স্পেশাল চেকিংয়ের সময় অন্য সকল গাড়িগুলিকে দাঁড় করানোর পুলিশ আধিকারিক এএসআই শ্রীকান্ত গোঁপ কে সজোরে গিয়ে ধাক্কা মারেন। যদিও অন্য সকল ব্যক্তিরা তাকে দ্রুত সরিয়ে দিলে তার অল্পবিস্তার আঘাত লাগে। এদিনের এই ঘটনায় ঐ ব্যক্তির শরীরে অ্যালকোহলের পরিমাণ ব্যাপক মাত্রায় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে পুলিশ ওই ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন।


