ASANSOLDURGAPUR

বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে রাজস্থান যাত্রা দুর্গাপুরের শ্যামা প্রসাদ শর্মার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব শান্তির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে সাইকেল যাত্রা দুর্গাপুরের শ্যামা প্রসাদ শর্মার।রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ভবনের সামনে রাকেশের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ও তার যাত্রার শুভ কামনা জানান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ আরও অন্যান‍্যরা।শ্যামা প্রসাদ শর্মা বলেন, এর আগেও আমি বিভিন্ন বার্তা নিয়ে ভারতবর্ষের নানান জায়গায় সাইকেল যাত্রা করেছি।

এবার বিশ্ব শান্তির বার্তা নিয়ে আমার রাজস্থান যাত্রা। একইসঙ্গে তার ইচ্ছে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা। এই বিষয়টি দেখার জন্য এদিন তিনি আবেদন করেন লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুয়ের কাছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, আগামী ৪ দিন আমি বিধানসভায় থাকবো। তার মধ্যে চেষ্টা করবো যাতে শ্যামা প্রসাদ শর্মা মুখমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, তার ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *