ASANSOL

কাঁকসায় বাম ও তৃণমূল ছেড়ে ১৫০ জনের কংগ্রেসে যোগদান

*বেঙ্গল মিরর, কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* একদিকে রাজ্যে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। তারপরে একের পর এক তৃণমূল নেতা ও কর্মীদের দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ছবি প্রকাশ্যে এসেছে।রবিবার দুর্গাপুরে পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মেগা যোগদান শিবির হয়। এদিন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাটগড়িয়া গ্রামের ১৫০ জন তৃণমূল ও সিপিএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন।এদিন, পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারিদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।

এছাড়াও ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব বন্দোপাধ্যায় ,জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্যরা।এই প্রসঙ্গে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন , রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি তাতে মানুষ এখন কংগ্রেসকেই পছন্দ করছে। রাজ্যে বিজেপি হোক বা তৃণমূল এরা এখন ধর্মের বিভাজন শুরু করেছে।

তাই রাজ্য ও দেশ বাঁচাতে একমাত্র ভরসা কংগ্রেস। তাই মানুষ কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে অনেকেই যোগদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আগামী দিনে কাদের কংগ্রেসে যোগদান করানো হবে সেটা বিবেচনা করে অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগদান করানো হবে। তিনি আরো বলেন, মানুষ কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে কংগ্রেস দল আরও মজবুত হবে। এরপরে যে কোনো নির্বাচন হোক না কেন রাজ্যে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হবে। কংগ্রেস ভালো ফল করবে বলে তার দাবি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *