ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ইস্পাত শিল্পের পথিকৃৎ স্যার বিরেন মুখার্জির মূর্তি উন্মোচনে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলায় ইস্পাত শিল্পের অগ্রদূত ও তার ইতিহাসকে শ্রদ্ধা জানাতে শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে উন্মোচন করা হল শিল্পোদ্যোগী স্যার বিরেন মুখার্জির মূর্তি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার এই মূর্তির আবরণ উন্মোচন করে। ছিলেন কুলটি সেইল গ্রোথ কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর অনিল কুমার।মূর্তি উন্মোচনের পর মন্ত্রী অজয় পোদ্দার প্রশ্ন তোলেন, শিল্পের এই মহান ব্যক্তিত্বকে সম্মান জানাতে এতদিন কেন অপেক্ষা করতে হল? স্যার বিরেন মুখার্জি ভারতের ইস্পাত শিল্পের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতায় কুলটির ইস্কো কারখানা এবং বার্নপুরের ইস্পাত কারখানার বিকাশ নতুন গতি পায়। তাঁর উদ্যোগে এই শিল্পাঞ্চলে আধুনিক উৎপাদন ব্যবস্থা, কর্মসংস্থান এবং শিল্পনগরীর পরিকাঠামো গড়ে ওঠে। কুলটি ও বার্নপুরকে দেশের গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে তাঁর অবদান আজও স্মরণীয়। তিনি শিল্পের এই অগ্রগতি না করলে কুলটি বা বার্নপুর শিল্পশহরের কোনও অস্তিত্ব থাকত না।এই মূর্তি উন্মোচনের মাধ্যমে শিল্পের সেই স্বর্ণযুগের অন্যতম নির্মাতাকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাল কুলটি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *