PANDESWAR-ANDAL

প্রতিষ্ঠা দিবসে বাইক রেলি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর। সার্থক কুমার দে, দুর্গাপুর : দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস । অনুষ্ঠানের অংশ হিসেবে এদিন সকালে গৌরবাজার থেকে মাদারবুনি পর্যন্ত বাইক রেলি করা হয় । সন্ধ্যেবেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বলে জানান সংগঠনের লাউদোহার গৌরবাজার প্রখণ্ডের সভাপতি অরুণ কুমার মুখার্জি ।

অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে এদিন পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোড়া পাড়াতে একটি অবৈতনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয় । কেন্দ্রের পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বই সহ শিক্ষা সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে । ইছাপুর বিবেকানন্দ সেবা কার্যালয়ের তত্ত্বাবধানে শিক্ষ কেন্দ্রটি পরিচালিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *