Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলের সামাজিক সংগঠন ” ইওর অর্গানাইজেশনে”র উদ্যোগে সালানপুরে বর্ষার হাত থেকে স্কুলের কচিকাঁচাদের বাঁচাতে ছাতা ও বর্ষাতি বিলি

. *বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বর্ষার দাপট থেকে আদিবাসী শিশুদের রক্ষা করতে উদ্যোগী হল আসানসোলের অরাজনৈতিক সামাজিক সংগঠন ” ইওর অর্গানাইজেশন”। সংগঠনের তরফে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে আসানসোলের সালানপুর ব্লকের মল্লাডি আদিবাসী পাড়ায় “দীপ রাজা অর্গানাইজেশন”_-এর পাঠশালায় ৬০ জন আদিবাসী ছাত্র-ছাত্রীর হাতে বর্ষাতি ও ছাতা তুলে দেওয়া হয়।এই প্রসঙ্গে, সংগঠনের পক্ষ থেকে শিক্ষক ও সমাজসেবী বিশ্বনাথ মিত্র বলেন, “একটু সহযোগিতা, অনেকটা স্বস্তি” এই বার্তাকে সামনে রেখেই “বর্ষা সুরক্ষা সামগ্রী বিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো ।

এথোড়ার বাসিন্দা বিদ্বজ্জন শ্রীকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা জানতে পারি, এই স্কুলের শিশুরা ঘর থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিন বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তাই সংগঠন এই উদ্যোগ নিয়েছে।সংগঠনের অন্যতম সদস্য দেবজিৎ রায় বলেন, এটা শুধু সাহায্য নয়, এটা সহমর্মিতা। আমাদের ছোট উদ্যোগই ওদের মুখে বড় হাসি ফোটাবে এবং একসাথে একটা পরিবর্তন আনবে।আজকের যোধন পত্রিকার সম্পাদক বাসুদেব মন্ডল বলেন, দীপ রাজা অর্গানাইজেন আদিবাসী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও শিক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাদের পাশে দাঁড়িয়ে ইওর অর্গানাইজেশন সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।এদিন ছাতা-বর্ষাতির পাশাপাশি প্রতিটি বাচ্চার জন্য টিফিনেরও ব্যবস্থা করা হয় সংগঠনের তরফে। রঙিন ছাতা ও বর্ষাতি হাতে পেয়ে আরতি হাঁসদা, পুষ্পা টুডু, সুস্মিতা সোরেনরা খুশিতে উচ্ছ্বসিত। ওরা জানায়, এই বর্ষায় আর আমাদের ভিজে ভিজে পাঠশালায় আসতে হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালার কর্ণধার নিরাপদ পাল ও শ্রীকান্ত মুখোপাধ্যায় ছাড়াও অশোক মুখোপাধ্যায় , সুজয় বরণ শেঠ, সৌমিতা চট্টরাজ, মিরাটি কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *