দুর্গাপুরে রাস্তা নির্মাণে ব্যবহৃত যন্ত্রাংশ চুরির কিনারা চোরাই সামগ্রী উদ্ধার, ধৃতর পুলিশ হেফাজত
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণের ব্যবহৃত যন্ত্রাংশের চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। গত রবিবার রাতে চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করার পাশাপাশি একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোলার এনার্জি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।














একইসাথে চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ধৃতের নাম তরুণ হাজরা (৩৬), ওরফে রাজা। তার বাড়ি পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে। তবে ধৃত দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া যন্ত্রাংশের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে বলে জানা গেছে।


