Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL

পশ্চিম বর্ধমানে অরণ্য সপ্তাহের সূচনা, আসানসোলের অনুষ্ঠান থেকে সবুজায়নের বার্তা, বৃক্ষরোপন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হল এক সপ্তাহব্যাপী ‘অরণ্য সপ্তাহ’। এই উপলক্ষে মঙ্গলবার সকালে আসানসোলের শ্রীপুর গুঞ্জন পার্কে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার, জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায় , বন দপ্তরের দুর্গাপুর রেঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার ডঃ অনুপম খাঁ, অতিরিক্ত জেলাশাসক, বন দপ্তর, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং অন্যান্যরা।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্বের উপর জোর দেন। জানানো হয়, অরণ্য সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে একটি বিশেষ মোবাইল ভ্যান জেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করবে।অনুষ্ঠান থেকে সকলের উদ্দেশে আবেদন জানানো হয়, শুধু চারাগাছ রোপণ করলেই হবে না, তার যথাযথ পরিচর্যাও করতে হবে।

পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সকলকে এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।” একটি গাছ, একটি প্রাণ” ও “সবুজ হোক বাংলার প্রতিটি প্রান্ত’ ,এই বার্তাকেই সামনে রেখে শুরু হল এবারের অরণ্য সপ্তাহ।এই প্রসঙ্গে বন দপ্তরের দুর্গাপুর রেঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার বলেন, এদিন আসানসোলের এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহ পালন শুরু হলো।

আগামী ২০ দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামে এর সমাপ্তি অনুষ্ঠান হবে। এর মধ্যে সাতদিন ধরে গাছের চারা বিতরণ সহ একাধিক অনুষ্ঠান হবে। তিনি আরো বলেন, ইসিএলের সঙ্গে রাজ্য সরকারের কলকাতায় একটি মউ চুক্তি সাক্ষরিত হচ্ছে। যারা মাধ্যমে ইসিএলের যেসব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে বৃক্ষরোপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *