RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় শিল্প তালুকে বেসরকারি কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত একাধিক, নিখোঁজ ১০-এর বেশি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়, জামুড়িয়া,( পশ্চিম বর্ধমান) * ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার ইকরা শিল্পতালুক। শুক্রবার রাতে শিল্প তালুকের শেখপুর এলাকায় ক্যালেস্টার স্পঞ্জ আয়রন অ্যান্ড প্রাইভেট লিমিটেড কারখানার বয়লার আচমকা ব্লাস্ট বা বিস্ফোরণ হয়। এই ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছেন এবং ১০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ।কারখানার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেখপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন পাল বলেন, “আওয়াজে ঘরবাড়িতেও ফাটল ধরেছে। আমরা ছুটে গিয়ে স্থানীয়দের সাহায্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এখনও অনেককে পাওয়া যাচ্ছে না, তল্লাশি চলছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন কারখানায় আসে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কারখানা চত্বরে ভিড় জমান।

ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা দ্বীপ বন্দোপাধ্যায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কারখানায় শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা নেই। তাই লাগাতার দুর্ঘটনা ঘটছে। এত বড় ঘটনার পরও কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না যার সাথে কথা বলা যায়। আমরা বুঝতে পারছি না ঠিক কি হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশের তরফেও কিছু বলা হয়নি।i

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *