ASANSOL-BURNPUR

ভরসা একমাত্র নৌকা দামোদরে জল বাড়তেই ভেসে গেলো বার্নপুরের দুটি অস্থায়ী সেতু, সমস্যায় মানুষ

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বর্ষা আসতে না আসতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর এলাকার অন্তর্গত বার্নপুরের সামডি এলাকার দুটি অস্থায়ী কাঠের সেতু প্রত্যেক বছর ভেসে যায়। একটি দামোদর নদীর উপর কেশাকুয়ারি ফেরিঘাট অন্যটি ঈশ্বরদা ফেরিঘাট। এই দুটি ফেরি ঘাটে নদী পারাপার করার জন্য যে অস্থায়ী বাসের সেতু তৈরি করা থাকে বর্ষা আসতে না আসতেই সেটি ভেঙে পড়ে। এই বছরেও একই ঘটনা ঘটলো। এর ফলে গোটা বর্ষাকালে নদী পারাপার করতে মানুষের প্রচন্ড অসুবিধা হয়। অনেকটা রাস্তা ঘুরে যাওয়া আসা করতে হয় পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে নদীর অপারের জেলার সাধারণ মানুষদেরকে ।

প্রত্যেক বছর একই চিত্র দেখা যায়।স্থাসী সেতু বা ব্রিজ না হওয়ার পরে মানুষের প্রচন্ড অসুবিধা হয়। মঙ্গলবার এই দুটি অস্থায়ী ব্রিজ ভেঙে পড়েছে। এর ফলে দামোদর নদী পারাপার করতে মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে। তাদেরকে অনেকটা রাস্তাই ঘুরে যেতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। তারা বলেন, এখন ভরসা বলতে নৌকা। কিন্তু অনেক সময় সেই নৌকা পাওয়া যায়না। প্রসঙ্গতঃ, দীর্ঘ কয়েক বছর ধরে স্থায়ী সেতুর কথা বলা হচ্ছে। কিন্তু তা এখনো হয়ে উঠেনি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *