Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর থানায় রক্তদান শিবির

*বেঙ্গল মিরর, লাউদোহা, রাজা বন্দোপাধ্যায়ঃ* সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরিদপুর থানায়। এই রক্তদান শিবিরটি হয় থানা প্রাঙ্গনে। রাজ্যে রক্তের সংকট কিছুটা দূর করতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে। এদিনের এই শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদানের মধ্যে বেশিরভাগই থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার ছিলেন। উপস্থিত ছিলেন এসিপি (অন্ডাল) দ্বীপ কুমার দাস, লাউদোহার ফরিদপুর থানার ওসি হিমাদ্রি শেখর বর্মন, সিআইবি দুর্গাপুর সুমন ঘোষ প্রমুখ।

রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা ও সার্টিফিকেট দিয়ে তাদের উৎসাহিত করা হয়।এই প্রসঙ্গে এসিপি (অন্ডাল) দ্বীপ কুমার দাস বলেন, রক্তদান একটি মহান কাজ। কেন না মানুষ রক্ত কোন ল্যাবেতে তৈরি হয় না। মানুষের শরীরেই তৈরি হয় রক্ত। আর সেই রক্ত কাজে লাগে মানুষেরই। তাই রক্তদান একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। তিনি আরো বলেন, প্রত্যেককে রক্তদানে এগিয়ে আসা উচিত।

কেননা যেকোনো সময় কারো না কারো কোনো না কোনো ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। রক্তদানের পাশাপাশি গাছের চারা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, যেমন গাছ না থাকলে মানুষ বাঁচবে না। আর মানুষ না বাঁচলে রক্ত পাবেন কোথা থেকে? তাই গাছের জন্য বৃক্ষ রোপন যেমন জরুরী, তেমনি রক্তদান করাটাও জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *