ASANSOL

আসানসোলে বিজেপি যুব মোর্চার পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবির

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গত কয়েকদিন ধরে বিজেপি পশ্চিমবঙ্গে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে বিজেপি যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এই ধরনের একটি শিবিরের আয়োজন করা হয়। জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং শীর্ষস্থানীয় স্থানীয় বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। দেবতনু ভট্টাচার্য বলেন , কিছুদিন আগে সারা ভারতে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।

কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। গত এক মাস ধরে পশ্চিমবঙ্গে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এদিন রবীন্দ্র ভবনে এই মহা প্রশিক্ষণ শিবির হয়। তিনি আরো বলেন , জেলার সমস্ত মণ্ডল ও মোর্চাগুলির প্রশিক্ষণ ২৮ জুলাইয়ের মধ্যে শেষ হবে।

তিনি আরো বলেন , এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ বিজেপি কর্মীদের বিজেপির ইতিহাস ও বিকাশ সম্পর্কে জানানো হবে। পাশাপাশি দলের উদ্দেশ্য সম্পর্কে তাদের সচেতন করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুরোধ প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখানে যারা ভালো ফল করবে তাদের সার্টিফিকেট দেওয়া হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *