ASANSOLDURGAPUR

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গাপূজোর খুঁটিপুজো ২৩ তম বছরের থিম ” মঙ্গল ঘট”

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্পাত নগরী দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী ও বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম সিটি সেন্টারের উর্বশী সার্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার হলো এই পুজোর খুঁটি পুজো। এই বছর ২৩তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এবারে এই পুজোর থিম ‘মঙ্গল ঘট’। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ, আলোকসজ্জা এবং গোটা পরিবেশ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে নারকেলের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হবে মণ্ডপ।এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায় , দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, পুজো কমিটির সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপ দে, শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা।এবারও দর্শনার্থীদের জন্য নতুনত্ব ও আকর্ষণীয় পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যেই প্রস্তুতি শুরু করলো উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *