ASANSOL

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিকে কার্যত বুড়ো আঙুল কল্যাণেশ্বরীতে রমরমিয়ে চলছে বেআইনি পাথর তোলা ও পাচার , বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ স্থানীয়দের

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির কল্যাণেশ্বরী এলাকায় বেআইনি পাথর তোলা ও পাচার নিয়ে সরব হলেন স্থানীয় বিজেপি নেতা ও এলাকার গ্রামবাসীরা। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছে এই কাজ । যার জেরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়েছে।আসানসোল পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের কুলটির চাপতোড়িয়ায় আদি পুরনো মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই ফারকেল ও ব্যান্ড পাথর মাইন্স থেকে বেআইনি ভাবে পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘জিরো টলারেন্স’ নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখানো হচ্ছে বলে অভিযোগ।

এলাকার বাসিন্দা কৃষ্ণা বন্দোপাধ্যায় সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন এলাকার মহিলারাও।এর পাশাপাশি সরব হয়েছেন আসানসোল জেলা যুব বিজেপির কো-কনভেনার শুভঙ্কর দেওঘরিয়া। তিনি বলেন , তৃণমূল কংগ্রেসের আমল থেকেই এভাবে বেআইনি কাজ চলে আসছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এই পাথর তোলা ও পাচার অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *