নিয়ামতপুর বাজারে অবৈধ অটো-টোটো পার্কিংয়ে নিত্য যানজট, ক্ষোভ সাধারণ মানুষের.
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটির নিয়ামতপুর বাজারে অবৈধ অটো ও টোটো পার্কিং, ফুটপাত দখল এবং যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের জেরে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। স্টেশন রোড, নিউ রোড, আসানসোল রোড ও লিথুরিয়া রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে অবৈধ পার্কিং বন্ধ করে অটো-টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করা হোক এবং ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।














এই নিয়ে কংগ্রেস নেতা সুকান্ত দাস বলেন, বেকারত্বের কারণে অটো-টোটোর সংখ্যা বেড়েছে। গত ১৫ বছরে স্থায়ী পার্কিং না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দ্রুত পার্কিংয়ের ব্যবস্থা না করলে কংগ্রেস আন্দোলনে নামবে।পুলিশ ও প্রশাসনের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে, পার্কিং সমস্যা, যানজট মুক্ত করতে ও ফুটপাত দখলদার মুক্ত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

