জামুড়িয়ায় সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিজেপি কার্যালয়ের উদ্বোধনে বিধায়ক
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুরিয়া বিধানসভায় সংখ্যালঘু অধ্যুষিত দেশের মহান গ্রামে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয় হলো। রবিবার এক অনুষ্ঠানে ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন জামুরিয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, বিজেপি এমন একটা দল,যারা সব সম্প্রদায়ের মানুষজনদের কথা ভাবে।














আমাদের দলের সরকার সবার জন্য উন্নয়নমুলক প্রকল্প করে। তিনি আরো বলেন, এই গ্রামের পুরোটাই মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাস। এই গ্রাম অজয় নদীর পার লাগোয়া হিসেবে নয়, আমরা চাই এটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার একটা জায়গা হিসেবে পরিচিত পাক। এদিনের অনুষ্ঠানে গ্রামের বিজেপি নেতা ও কর্মীদের মহিলা ও পুরুষেরা উপস্থিত ছিলেন।

