Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

বেশি সুদ দেওয়ার লোভ দেখিয়ে ৩ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ পুলিশের দ্বারস্থ কুলটির মহিলা

*বেঙ্গল মিরর, কুলটি , রাজা বন্দোপাধ্যায়ঃ* বেশি সুদের লোভ দেখিয়ে বিনিয়োগের নামে এক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, কুলটি থানার অন্তর্গত শাঁকতোরিয়া এলাকার বাসিন্দা ইসরাত জাহান নামে এক মহিলার কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগ করিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সুদ না দিয়ে তাঁকে প্রতারণার শিকার করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতারিত ঐ মহিলা অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে সাইবার থানা এবং কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার মহিলা বলেন, আমাকে বেশি সুদ দেওয়ার লোভ দেখিয়ে টাকা বিনিয়োগ করানো হয়েছে। এছাড়াও মোবাইল ফোন কেনার ঋণের বোঝা চাপানো হয়েছে। তিনি বলেন, আমাকে বলা হয়েছে কলকাতা ও দুর্গাপুরে এই সংস্থার অফিস রয়েছে। যেহেতু আমার বিনিয়োগের পরিমাণ কম তাই আমাকে অফিসে যেতে হচ্ছে না। তার দাবি, আমি থানা ও সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছি।

পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে নাম থাকা সংস্থাটির কার্যালয় রানিগঞ্জ এলাকায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি পুরো অভিযোগের সত্যতা ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *