ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে সরকারি ত্রিপল বিতরণকে কেন্দ্র করে বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, অন্ডাল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কাজোড়া নিউ কলোনির মাঝিপাড়ায় মঙ্গলবার সরকারি ত্রিপল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দা সুরাধনী ডোম অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতা সঞ্জয় চৌধুরী সহ তিনজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে৷ তিনি তাদের বিরুদ্ধে তাঁর স্বামীকে মারধর, প্রাণনাশের চেষ্টা, তাঁকে ধাক্কাধাক্কি ও অশালীন আচরণের অভিযোগ করেছেন।অভিযোগের পরে আহত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিজেপি নেতা সঞ্জয় চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তাঁর বাড়ির আশপাশে ভিডিওগ্রাফি করিয়ে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।ঘটনার অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *