স্থানীয়দের চাকরি সহ চার দফা দাবি, চিনাকুড়ি কোলিয়ারিতে সমস্ত গ্রাম কমিটির বিক্ষোভ
*বেঙ্গল মিরর, চিনাকুড়ি, রাজা বন্দোপাধ্যায়ঃ* সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে স্থানীয় যুবকদের চাকরি সহ চার দফা দাবিতে মঙ্গলবার আসানসোলের কুলটির চিনাকুড়িতে ইসিএলের ৩ নম্বর কোলিয়ারি সামনে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে কোলিয়ারি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, এর আগে বেশ কয়েকবার চিনাকুড়ি ১, ২ এবং ৩ নম্বর কোলিয়ারিতে বেসরকারি সংস্থাকে লিখিতভাবে জানানো হয়েছিল স্থানীয় ছেলে-মেয়েদের চাকরিতে নেওয়া জন্য ।














কিন্তু কয়লা খনির দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা এতদিন পার হয়ে গেলেও কোন সদুত্তর দেয়নি ।সমস্ত গ্রাম কমিটির তরফে বলা হয়েছে ,এদিন বিক্ষোভের পরে কর্তৃপক্ষকে লিখিতভাবে আমরা আবেদন জানিয়েছ । আমাদের আবেদন না শোনা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তবে, গ্রামবাসীদের দাবি ও অভিযোগ নিয়ে কোলিয়ারি কতৃপক্ষ ও বেসরকারি সংস্থার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


