Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOLDURGAPUR

তিন মাসের বকেয়া বেতন দেওয়ার দাবি, দুর্গাপুরে হাউজিং কলোনির পাম্প হাউস কর্মীদের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলারদুর্গাপুরের সগরভাঙ্গা হাউজিং কলোনিতে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন পাম্প হাউসের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার হাউসিং কনস্ট্রাকশনের শাখা অফিসের সামনে বিক্ষোভে সামিল হন ৩১ জন কর্মী। তাঁদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত মেলেনি বকেয়া বেতন।কর্মীদের দাবি, প্রায় দুই হাজার কোয়ার্টারে নিয়মিত জল সরবরাহের দায়িত্ব পালন করেন তারা। কিন্তু টানা তিন মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁরা।

সংসার চালানোই এখন কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ কর্মীদের। সাধারণ মানুষের পানীয় জলের পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণে এতদিন কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আন্দোলনের পথই বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি তেজ নারায়ণ পান্ডে। আন্দোলনরত কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, বুধবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।তবে, এই নিয়ে কলোনি কতৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *