পথ দুর্ঘটনায় মৃত আসানসোলের খনি কর্মী স্ত্রীকে বীমার ১ কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ইসিএলের ধেমোমেন কোলিয়ারির কর্মী এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার দেবন রায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকাল প্রয়াত হন। তাঁর বেতন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাউন্টের মাধ্যমে হতো।ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে পাওয়া ব্যক্তিগত দুর্ঘটনা বীমা সুবিধা এবং নির্ধারিত শর্তাবলীর অধীনে তাঁর মনোনীত উত্তরাধিকারী নমিনি স্ত্রী লক্ষ্মী দেবীর হাতে ১ কোটি টাকার বীমার চেক তুলে দেওয়া হয়। এই আর্থিক সহায়তা কঠিন সময়ে তাঁর পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে।














দুর্গাপুরে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয় বা জোনাল অফিসে হওয়া চেক প্রদান অনুষ্ঠানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অঞ্চল প্রধান সঞ্জীব কুমার, মণ্ডল প্রধান সত্যেন্দ্র মিশ্র এবং উপ-মহাব্যবস্থাপক রাজেশ শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে চেকটি প্রদান করেন। এই উপলক্ষে ব্যাংকের আধিকারিকরা প্রয়াত আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তারা বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সর্বদা গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং প্রয়োজনে তাঁদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।এই ঘটনা প্রমাণ করে যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শুধু গ্রাহকদের আর্থিক সুরক্ষাই নয়, তাঁদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার প্রতিও সমানভাবে দায়বদ্ধ। এই বিশ্বাস, মানবিকতা এবং সেবার আদর্শেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজও প্রতিটি ভারতীয়ের কাছে “বিশ্বাসের প্রতীক” হয়ে রয়েছে।স্বাভাবিক ভাবেই এমন সময়ে বীমার টাকা পেয়ে খুশি মৃত খনি কর্মীর স্ত্রী ও পরিবারের সদস্যরা।


