আসানসোলে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল উন্নয়ন নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা
*বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের রবীন্দ্র ভবনে সর্বভারতীয় আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সর্বভারতীয় আদিবাসী মহিলা কমিটির অন্যান্য পদাধিকারী ও সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।














মন্ত্রী অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকারের বাস্তবায়িত প্রকল্পগুলি এবং কিভাবে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে সে বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, আগের তৃনমুল কংগ্রেসের সরকারের শাসনকালে আদিবাসী সম্প্রদায়কে শোষণ করা হয়েছিল। তাদেরকে ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু আদিবাসীদের কোন করা উন্নয়ন হয়নি।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য ক্রমাগত কাজ করে চলেছে। মাত্র তিন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন সংক্রান্ত কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন। যা ভবিষ্যতে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আরো গতি আনবে।


