ASANSOL

বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী পান্ডবেশ্বরের জন্য বরাদ্দ ১৭ কোটি, অসমাপ্ত রবীন্দ্রভবনের কাজ শেষ করার প্রস্তাব

*বেঙ্গল মিরর, বাঁকুড়া ও পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে পাণ্ডবেশ্বরের উন্নয়নের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর পাশাপাশি, পাণ্ডবেশ্বর বিধানসভার সরপি মোড়ে রবীন্দ্র ভবনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আরও ৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পাণ্ডবেশ্বরের নিজস্ব রবীন্দ্র ভবন তৈরির দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

পাণ্ডবেশ্বরের উন্নয়নের জন্য এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, এর ফলে পান্ডবেশ্বর উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে। এদিনের বৈঠকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *