দুর্গাপুরে ট্রাফিক পুলিশের অভিযান, বেআইনি পার্কিং ও বিনা হেলমেটে জরিমানা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বেআইনি পার্কিং ও ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ড পুলিশ । বুধবার বিধাননগর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় বিধাননগর এলাকায় যৌথভাবে অভিযান চালানো হয়।এদিন মিশন হাসপাতাল থেকে শংকরপুর যাওয়ার রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে রাখা একাধিক বাইক ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।














গাড়ির চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি, বিনা হেলমেটে বাইক চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার ধারে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।


