মিলছে না নিয়মিত বেতন, ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ আসানসোল পুরনিগমের অস্থায়ী কর্মীদের, কাজ বন্ধের হুমকি
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের অস্থায়ী কর্মচারীদের গত দুই মাস ধরে মিলছে না নিয়মিত বেতন। মাস শেষে পুরো বেতন না পাওয়ায় সোমবার আসানসোল পুরনিগমে এসে ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। শীঘ্রই বেতন পুরো না দেওয়া হলে তারা কাজ বন্ধেরও হুমকি দিয়েছেন। জানা গেছে, সবমিলিয়ে আসানসোল পুরনিগমে ৫ হাজারের মতো অস্থায়ী কর্মী রয়েছেন।এদিন আসানসোল পুরনিগমের অস্থায়ী কর্মচারীরা গত দুই মাস ধরে পুরো বেতন না পাওয়ায় নিয়ে বলেন , গত দুমাস ধরে আমরা নিয়মিত বেতন না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছি।














বিক্ষোভকারী কর্মচারীরা আসানসোল পুরনিগমের পুর কমিশনার ও সেক্রেটারির সঙ্গে দেখা করে তাঁদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি অবিলম্বে পূরণ না হলে তাঁরা কাজ বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন।এদিকে, পুর কমিশনার তাদেরকে জানিয়েছেন যে অর্থ দপ্তরে টাকার অভাবে বেতন দেওয়ায় দেরী হচ্ছে।
তিনি তাঁদের আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই টাকা পাওয়া যাবে এবং বেতন পরিশোধ করা হবে। আসানসোল পুরনিগমের আধিকারিকরা জানিয়েছেন যে, তাঁরা কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত আছেন। তারা তাঁদের বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালাচ্ছেন। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা পুর কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং তাঁদের দাবি পেশ করেন।কর্মচারীরা স্পষ্ট করে দিয়েছেন যে, শীঘ্রই তাদের বেতন পরিশোধ করা না হলে আন্দোলন আরো তীব্র করা হবে।





