ASANSOLDURGAPUR

দুর্গাপুরের একাধিক হোটেলে নেই অগ্নিনির্বাপক যন্ত্র নোটিশ দিলো দমকল

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতা ও তারাপীঠের দুটি হোটেলে দুদিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরে দুর্গাপুরের একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল একাধিক অভিযোগ ও প্রশ্ন। দুটি অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে দুর্গাপুরের পুলিশ প্রশাসন ও দমকল বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি এলাকায় একাধিক হোটেলে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় দমকল বিভাগের আধিকারিকরা।

অভিযানে গিয়ে একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি সামনে আসে বলে দমকল বিভাগ সূত্রে জানা গেছে।।কোথাও পর্যাপ্ত অগ্নিনির্বাপক সামগ্রী নেই, কোথাও নেই বিকল্প বেরোনোর গেট। আবার কোথাও ফায়ার স্প্রিংকলার নেই। এমনকি কয়েকটি হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে বলে অভিযোগ।

বেশ কিছু জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রয়োজনীয় জলের পাইপলাইন নেই। এমনকি কোথাও কোথাও দমকলের গাড়ি ঢোকার পর্যাপ্ত রাস্তা নেই বলেও জানা গেছে।পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়েছে দমকল বিভাগ বলে জানা গেছে। দমকলের আধিকারিক বলেন, নোটিশের সদুত্তর না পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *