ASANSOLKULTI-BARAKAR

কুলটি জোনের হোটেল মালিকদের নিয়ে নিরাপত্তা ও সাইবার সচেতনতায় পুলিশের বৈঠক

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি জোনের সব হোটেল মালিকদের নিয়ে কল্যাণেশ্বরীর একটি বেসরকারি প্রেক্ষাগৃহে শনিবার নিরাপত্তা ও সাইবার সচেতনতা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( কুলটি) জাবেদ হুসেন, সালানপুর ও কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ , চৌরঙ্গী ফাঁড়ি ও কল্যাণেশ্বরী ফাঁড়ির আইসি কুলটি জোনের বিভিন্ন হোটেল মালিকরা।এই বৈঠকে হোটেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে হোটেলে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে মালিকদের পুলিশের তরফে বলা হয়েছে। এছাড়াও সাইবার অপরাধ নিয়েও হোটেল মালিকদের সচেতন করা হয়েছে।

বৈঠক শেষে এসিপি ( কুলটি) জাবেদ হুসেন বলেন, এলাকার সমস্ত হোটেল মালিকদের নিয়ে পকসো আইন, অগ্নি-নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ সহ একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হোটেলগুলিতে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা ও নিয়ম মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *