Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় পুলিশের অভিযান বাড়ি থেকে উদ্ধার রুপো ও সোনার গয়না

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় আসানসোলের জামুড়িয়া থানার পুলিশের একটি দল দামোদরপুর বেদপাড়ার বাসিন্দা অভিষেক বেদের বাড়িতে অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮৪০ গ্রাম রুপোর গয়না এবং ৭ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। তবে পুলিশ দল বাড়িতে পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উদ্ধার হওয়া সমস্ত গয়না নিয়ম মেনে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই ঘটনায় পুলিশের তরফে ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে।উদ্ধার হওয়া গয়না কোথা থেকে এসেছে ও কিসের উদ্দেশ্যে সেইসব গয়না পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা। পাশাপাশি বাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টাও করা হচ্ছে ।তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরো তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *