ASANSOL

পশ্চিম বর্ধমানে চারটি টাস্ক ফোর্স আসানসোল বাজারে ডিএমের নেতৃত্বে অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কড়া নজরদারি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার সকালে আসানসোলে সারপ্রাইজ মার্কেট ভিজিট বা বাজার অভিযান করলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের একটি দল। জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম নেতৃত্বে এই দলে ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস, অতিরিক্ত জেলাশাসক বা এডিএম কৃষিবিপণন দপ্তর, উপভোক্তা বিষয়ক সহ একাধিক দপ্তর আধিকারিকরাএই অভিযানের সময় দোকানে দোকানে চিনি, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয়।

বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পাইকারি ও খুচরো বাজারের দামের মধ্যে তুলনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অযথা দাম বাড়ানো হচ্ছে কি না, তাও খতিয়ে দেখে প্রশাসন।এই প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নাবলম বলেন, বিনা কারণে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম না বাড়ান তা বলা হয়েছে। বাজারে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কড়া বার্তা দেন ।তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে সোমবার একটি বৈঠক করেন।

তারই নির্দেশ মতো পশ্চিম বর্ধমানে দুটি পুরনিগমে দুটি ও দুটি মহকুমায় মহকুমাশাসকের নেতৃত্ব দুটি অর্থাৎ মোট চারটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের সদস্যরা এদিন থেকে জেলার সব বাজারে নজরদারি করবেন। বিশেষ করে চিনি, চাল ও পেঁয়াজের দাম এই মুহুর্তে কিছুটা বেড়ে আছে। এর পাশাপাশি ওজনের ক্ষেত্রেও কোন কারচুপি করা হচ্ছে কিনা তাও দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *