আসানসোলের কলেজে জেলাভিত্তিক পড়ুয়াদের যুব সংসদ প্রতিযোগিতা উদ্বোধনে বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আসানসোল গার্লস কলেজে আয়োজন করা হয় কলেজ পর্যায়ে ” ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্ট কমপিটিশন বা জেলাভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২৭”। এছাড়াও আয়োজন করা হয়েছিলো কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতারও। এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আসানসোল গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন কলেজের প্রিন্সিপাল ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী সহ অন্যান্যরা।














এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, এই ধরণের প্রতিযোগিতায় কলেজ পড়ুয়াদের অংশগ্রহণ তাঁদের নিজস্ব যুক্তি, নেতৃত্ব, গণতান্ত্রিক চেতনা ও দেশভাবনার এক অনন্য মঞ্চ দেশ। একইসাথে প্রশ্ন ও মত প্রকাশ করার পাশাপাশি যুক্তি দিয়ে ভাবার অবসর দেয় এই ধরনের প্রতিযোগিতা। তিনি আরো বলেন, আজকের সচেতন তরুণরাই আগামী দিনের কারিগর। তারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে।

তাই তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতির অন্যতম স্তম্ভ সংসদ বা পার্লামেন্ট জানাটা খুবই জরুরি। তাই তাঁদের পূর্ণাঙ্গ বিকাশের পরিসর সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সেই প্রচেষ্টায় আজকের এই আয়োজন বলে বিধায়ক জানান। কলেজের প্রিন্সিপাল বলেন, একদিনের এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার ১১ টি কলেজের পড়ুয়ারা অংশ নিয়েছে। এদিন যুব সংসদের পাশাপাশি আরো তিনটি প্রতিযোগিতা সবমিলিয়ে ১৭০ জনের মতো পড়ুয়া অংশ নেয়।
পুরোটাই কলেজ ভিত্তিক হয়েছে। এদিন যারা চ্যাম্পিয়ান হয়েছে, তারা রাজ্যস্তরে অংশ নেবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সংসদীয় ক্ষেত্রে সংসদ বা পার্লামেন্টের অনস্বীকার্য। আর যুবসমাজের একটা ভূমিকা রয়েছে। তারা কি করতে পারে, তা আমরা সবসময়ই দেখছি। তারা যাতে গোটা বিষয়টি সম্পর্কে এখন থেকেই ওয়াকিবহাল হয়, তারজন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।


