” নিক্ষয় মিত্র ” কর্মসূচিতে ৫০জন যক্ষ্মা রোগীর পাশে দুর্গাপুরের বিজেপি বিধায়ক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” নিক্ষয় মিত্র” কর্মসূচির মাধ্যমে ৫০ জন যক্ষ্মা আক্রান্ত রোগীর পুষ্টিকর খাবার দায়িত্ব নিলেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল, ডেপুটি সুপার শ্রীরুপা ভট্টাচার্য, সমাজসেবী পারিজাত গাঙ্গুলী, মনীষা সিকদার সহ অন্যান্যরা।এদিন যক্ষ্মা আক্রান্ত রোগীদের হাতে ডিম, সোয়াবিন, চাল, ডাল-সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।











বিধায়ক লক্ষণ ঘোরুই, পারিজাত গাঙ্গুলী, হাসপাতাল সুপার ধীমান মণ্ডল সহ উপস্থিত ব্যক্তিরা রোগীদের হাতে এই পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন।বিধায়ক বলেন, যক্ষ্মা রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁদের পুষ্টির ঘাটতি পূরণে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দেশ থেকে যক্ষা বা টিবি রোগ নির্মুল করতে সবরকম চেষ্টা করছে।


সেই কাজ অনেকটা হয়েছে। রোগের চিকিৎসার জন্য সরকারের তরফে ওষুধ দেওয়া হয়। কিন্তু তাদের দরকার পুষ্টিকর খাবার। আমাদেরকে বলা হয়েছিলো ৫ জন যক্ষা রোগীর খাবারের দায়িত্ব নিতে। আমি এদিন ৫০ জন রোগীর খাবারের দায়িত্ব নিয়ে, তা তাদের হাতে তুলে দিলাম।” নিক্ষয় মিত্র” কর্মসূচির মাধ্যমে এই সহযোগিতা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন যক্ষ্মা আক্রান্ত রোগীরা।

