RANIGANJ-JAMURIA

খাদ্যদ্রব্যে ভেজাল রুখতে এবার অভিযান জামুরিয়া এলাকায় ” হোটেল”, ধাবা ও একাধিক মিষ্টান্ন ভান্ডারে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : খাদ্যদ্রব্যে ভেজাল রুখতে লাগাতার অভিযান এবার অভিযান জামুরিয়া এলাকায় শনিবার ” হোটেল”, ধাবা ও একাধিক মিষ্টান্ন ভান্ডারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা ।।শনিবার জামুরিয়া থানা এলাকার কেন্দাফাঁড়ির অন্তর্গত একাধিক খাবারের দোকান ও মিষ্টান্ন ভান্ডারে পুলিশকে সাথে নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চললো। জামুড়িয়ার “কাকার হোটেল” থেকে শুরু করে ত্রিশূলধাবা , কসমস হোটেল ও একাধিক মিষ্টান্ন দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযান চলে। সাথে ছিল জামুরিয়া কেন্দাফাঁড়ির পুলিশ।

খাবারের গুণগতমান খতিয়ে দেখার পাশাপাশি ফ্রিজের মধ্যে মজুদ রাখা খাবার , দোকানের কাগজপত্র ইত্যাদি খতিয়ে দেখেন আধিকারিকরা।এ দিনের অভিযানে উপস্থিত খাদ্য সুরক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, আজ মূলত আমরা জামুরিয়া থানা এলাকায় এই অভিযান চালিয়েছি। এই অভিযানে, কিছু কিছু হোটেল ও মিষ্টান্ন ভান্ডারে কৃত্রিম রং ব্যবহারের বিষয়টি সামনে এসেছে এবং কিছু গড়মিলও পাওয়া গেছে। অন্যদিকে বেশ কিছু দোকানে খাদ্যের গুণগতমান খুবই ভালো এই ছবিও সামনে এসেছে ।

তিনি বলেন যেসব খাবারে দোকানে কিছু ত্রুটি পাওয়া গেছে সেই সব দোকান মালিকদের হাতে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া মজুদ খাদ্য সামগ্রী তৎক্ষণাৎ বাজেয়াপ্তও করা হয়েছে। ওই অধিকারীক এদিন আরো বলেন , পুরো জেলা জুড়ে আমাদের এই অভিযান চলছে এবং আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। উল্লেখ্য এখন প্রথম দফায় প্রতিটি এলাকায় পৌঁছে পৌঁছে চলছে হুঁশিয়ারি দিয়ে খাবার সামগ্রির গুণগতমান বজায় রাখার কাজ তবে আগামীতে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করে আইন না মানা সকল দোকানদারদের বিশেষ করে খাদ্য সামগ্রী বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে সে সময় রেয়াত করা হবে না কাউকে বলে জানা গেছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *