ASANSOL

জনগণনায় ওবিসিদের জন্য আলাদা কলাম রাখার দাবি, আসানসোলে পশ্চিম বর্ধমানের ডিএমকে কংগ্রেসের স্মারকলিপি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ওবিসি মোর্চার পক্ষ থেকে সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএমের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাতে দেশব্যাপী আদমশুমারি বা জনগণনাতে ওবিসিদের জন্য একটি পৃথক কলাম অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।স্মারকলিপি জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা ওবিসি চেয়ারম্যান আইনজীবী রাজেশ্বর শর্মা বলেন, রাহুল গান্ধী সারাদেশে ক্রমাগত এই বিষয়টি তুলে ধরছেন।

২০১৪ সাল থেকে দেশে দলিতদের উপর অত্যাচার বেড়েছে।তিনি আরো বলেন, আদমশুমারিতে সাধারণ এবং এসসি/এসটি বিভাগের জন্য আলাদা করে কলাম রয়েছে। কিন্তু ওবিসিদের জন্য কোন কিছু নেই। ওবিসিরা জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ এবং ভোটারদের ৫০ শতাংশেরও বেশি। কিন্তু সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।আইনজীবী শর্মা বলেন, এদিন রাহুল গান্ধী এবং রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি ও ওবিসি বিভাগের চেয়ারপার্সন ডঃ মায়া ঘোষের নির্দেশে ডিএমের অনুপস্থিতিতে এডিএম ডেভেলপমেন্টের কাছে স্মারকলিপিটি জমা দিয়েছি।

এডিএম স্মারকলিপিটি গ্রহণ করে আশ্বাস দেন যে, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং আগামী দিনের মধ্যেই আদমশুমারিতে ওবিসিদের অন্তর্ভুক্ত করা হবে।তিনি বলেন , এই দাবি পূরণ না হলে রাহুল গান্ধীর নির্দেশে শান্তিপূর্ণভাবে আমরা এর প্রতিবাদ করতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *