আসানসোলে বহুতলে আগুন, অল্পের জন্যে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা ছুটে গেলেন বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের কুমারপুরে ” জেনেক্স এক্সোটিকা”র একটি বহুতলের আবাসনে মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহুতলের যে আবাসিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে, সেখানে থাকা দুজনকে দ্রুততার সঙ্গে বাইরে বার করে আনায়, কেউ হতাহত হয়নি। তবে আগুনে আবাসনে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। প্রথমে বহুতলের বাসিন্দা ও মেইনটেনেন্স কর্মীরা সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন।













পরে আসানসোল দমকল বাহিনীর কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বহুতলে ছুটে আসেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে ল ১৩ তলা (জি +১৩) বিল্ডিংয়ের টাওয়ার-৫ এর ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট বা আবাসন নম্বর ১সিতে। এর মালিক হলেন শচীন আমবস্তা।
তবে ঘটনার সময় তিনি আবাসনে ছিলেন না। তার স্ত্রী ও সন্তান সেখানে ছিলেন।এই সম্পর্কে পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপু বলেন, ফ্রিজে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিল্ডিংয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সব বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে নেওয়া হয়। কারও হতাহত হওয়ার খবর নেই। তিনি জানান, দমকল বিভাগের পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে।
দমকলের গাড়ি আসতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তার আগে মেইনটেনেন্সের সব স্টাফ মিলে শুরু থেকেই আগুন নেভানোর চেষ্টা করছিলেন।দমকল বিভাগ প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে ফেলা হয়। আসানসোল দমকল বাহিনীর ওসি বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। শট সার্কিট থেকেই প্রাথমিক ভাবে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।
এখানে লাগানো রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থা। তবে সেই পাইপে জলের প্রেসার কম ছিলো।বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আগুন লাগার পরে এখানকার বাসিন্দারা আমাকে ফোন করেন। আমি সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে জানাই। আমি নিজেও চলে আসি। বড় ধরনের ঘটনা ঘটেনি।

