দেননি ওটিপি , ধরেননি ফোনও ধরেননি দুর্গাপুরে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ৬ লক্ষ! শিল্পাঞ্চলে আবারও সাইবার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেননি ওটিপি। কোনও লিঙ্কে ক্লিকও করেননি। এমনকি সন্দেহজনক ফোনও ধরেননি। তারপরেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে উধাও হয়ে গেল ৬ লক্ষ টাকা! আবারও বলতে গেলে একই ধরনের সাইবার প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। জানা গেছে, দুর্গাপুরের বিধাননগর এলাকার ব্যবসায়ী প্রবুদ্ধ গুহর মোবাইল ফোনে সোমবার একাধিকবার ফোন আসে। তবে তিনি কোন ফোন কল ধরেননি বা উত্তর দেননি। কাউকে কোন ওটিপিও দেননি। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান।













কিন্তু অভিযোগ, ব্যাংকে জানানোর কয়েক ঘণ্টা পরেই তার মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজে দেখা যায়, ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা ডেবিট হয়ে গেছে। ঘটনায় কার্যত মাথায় হাত পড়ে যায় ব্যবসায়ী ও তাঁর পরিবারের। পরিবারের দাবি, চিকিৎসার খরচ এবং ছেলেকে ভর্তি করানোর জন্য জমানো অর্থই ছিল তাঁদের শেষ সম্বল।
সেই টাকা এভাবে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। টাকা উধাওয়ের ঘটনার পর সাইবার থানা সহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ঐ ব্যবসায়ী।পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

