সার্কাস তাঁবুতে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উখড়ায় চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও সার্থক কুমার দে, দুর্গাপুর:* খনি অঞ্চল তথা আশেপাশের গ্রামাঞ্চলের মধ্যে বিখ্যাত উখড়ার ঝুলন মেলা।।প্রত্যেক বছরে ন্যায় এ বছরও ঘটা করে শুরু হয়েছে ঝুলন মেলা উৎসব। নানান দোকানের পাশাপাশি বসেছে সার্কাসও । তবে উৎসব চলাকালীনই হঠাৎ এক সার্কাস কর্মীর রহস্য মৃত্যুতে তোলপাড় এলাকা।মঙ্গলবার সকালে সার্কাসের তাঁবুর ভেতর এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উখরায়। মৃত ব্যক্তির নাম অনিল কুমার ঠাকুর বয়স আনুমানিক ৫৭ উনি নদিয়া জেলার বেতাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ।













পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।সার্কাস কোম্পানির ম্যানেজার রথীন্দ্র কুমার চ্যাটার্জি জানান, সার্কাসের তাবু কিভাবে বাধা হবে তার ডিজাইন কেমন হবে এইসব কাজের দক্ষ ছিলেন অনিল কুমার ঠাকুর। তবে তাদের সার্কাসে যে ব্যক্তি এই কাজ আগে করতেন বয়স হয়ে যাওয়াই তিনি কাজ ছেড়ে চলে যান কিছুদিন হল নদীয়া জেলার অনিল বাবু তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এই কাজে যোগ দেন।
রথীন্দ্রবাবু বলেন আজ সকালে খবর পায় এই দুর্ঘটনার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ময়নাতদন্তের পরই ঘটনার সত্যতা সামনে আসবে। তবে কেন গতকাল রাত্রি সাড়ে আটটা পর্যন্ত যিনি কাজ করেছেন হঠাৎ সকালবেলা তার ঝুলন্ত দেহ উদ্ধার হল? উঠছে এমনই প্রশ্ন।

