ASANSOLDURGAPUR

বাসি-পচা চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ ! দুর্গাপুরে চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাড়ে তিন বছরের শিশুকে বাসি-পচা প্যাটিস দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে। অভিযোগ, একটি ব্র্যান্ডেড কেক ও প্যাটিস বিক্রির দোকান থেকে শিশুকে খাওয়ানোর জন্য কেনা চিকেন প্যাটিসের মধ্যে থাকা চিকেনের টুকরো থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। নেতাজি কলোনির বাসিন্দা লাল্টু দাসের অভিযোগ, সাড়ে তিন বছরের কন্যাকে নিয়ে ঐ দোকানে গেছিলেন তিনি। সেই দোকান থেকে তিনি শিশুর জন্য একটি চিকেন প্যাটিস কেনেন। শিশু সেই প্যাটিসের সিংহভাগ খেয়ে ফেলার পর নিজে খাবারটি চেখে দেখতে যান লাল্টুবাবু। তখনই চিকেনের টুকরো থেকে দুর্গন্ধ পান তিনি। বিষয়টি দোকানের কর্মীদের জানানো হলে প্রথমে তাঁরা খাবারটি বাসি বা পচা নয় বলে দাবি করেন বলে অভিযোগ।

এরপর বিষয়টি নিয়ে লাল্টু দাস এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে পুলিশ দোকানটি আপাততঃ বন্ধ রাখার নির্দেশ দেয়। অভিযোগকারী বলেন, পুলিশটি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। পাশাপাশি দোকানের ম্যানেজারকে থানায় ডেকে পাঠানো হয়।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *