ASANSOL

আসানসোল পুর এলাকায় সাফাইয়ে জোর, এলাকায় ঘুরে সচেতনতার বার্তা কমিশনারের

.বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ* আসানসোল পুরনিগম কতৃপক্ষ পুর এলাকায় সাফাই ও পরিচ্ছন্নতার ওপর ক্রমাগত জোর দিচ্ছে। বুধবার পুর কমিশনার দিলীপ মিশ্রের নেতৃত্বে আসানসোল পুরনিগমের ৬ নং বোরো অফিসের জিটি রোডের উষাগ্রাম এলাকার বাসস্টপের কাছে এলাকা পরিষ্কার করার জন্য বিশেষ অভিযান চালানো হয়। ঐ এলাকায় দোকানদারদের ফেলে রাখা আবর্জনার স্তূপ হয়েছিল। সেই আবর্জনা পেলোডার দিয়ে পরিষ্কার করে সেখানে গাছ লাগানো হয়। এর পাশাপাশি আবর্জনা ফেলার জন্য অনেক দোকানদারকে জরিমানা করা হয়। সেখানে ভাঙা অবস্থায় পড়ে থাকা একটি দোকানও বুলডোজারের সাহায্যে সরানো হয়।

এই প্রসঙ্গে দিলীপ মিশ্র বলেন , আসানসোল পুরনিগম সাফাই ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিচ্ছে। যেখানেই এই ধরনের আবর্জনা দেখা যাচ্ছে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা আবর্জনা ফেলছে তাদের জরিমানা করা হচ্ছে। তিনি আরো বলেন আসানসোল পুরনিগম কতৃপক্ষ পুর এলাকা পরিষ্কার রাখতে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে জনগণের সহযোগিতাও প্রয়োজন। কারণ শুধু জরিমানা আদায় করলে হবে না। সবাইকে সচেতন করতে হবে। আমরা সেটাই করছি। এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি থেকে নির্মল সাথীরা আবর্জনা কালেকশন করবেন। পুর কমিশনার বলেন, এখনো পর্যন্ত আসানসোল পুরনিগম এলাকায় আবর্জনা ফেলা নিয়ে জরিমানা বাবদ ১ লক্ষ টাকা আদায় করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *