BARABANI-SALANPUR-CHITTARANJAN

রুপনারায়নপুরের নিখোঁজ তিন নাবালিকা উদ্ধার পাটনায়, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ তিন নিখোঁজ নাবালিকা উদ্ধার হলো বিহারের পাটনা থেকে। টানা তিন দিনের অভিযানে তাদেরকে উদ্ধার করলো সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।আচমকাই নিখোঁজ হয়ে যাওয়া তিন নাবালিকা আসানসোল থেকে ট্রেনে উঠার পরেই তদন্তের চাকা গড়ায় পাটনায়। অপরিচিত শহরে টানা তিন দিন ধরে খোঁজ। সূত্র যাচাই আর অপেক্ষা। অবশেষে একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার ৮, ১০ ও ১২ বছরের তিন নাবালিকা। তাঁদের মধ্যে দুই বোন, তৃতীয় জন প্রতিবেশী।

পুলিশের দাবি, এক মহিলার কাছে তাদের পাওয়া গিয়েছে। কি ভাবে তিন নাবালিকা সেখানে পৌঁছল ? কার হাত ধরে পাটনা পর্যন্ত গেল তারা ? তাদের সেখানে রাখার পিছনে কি কারণ ছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্ত চালাচ্ছে রূপনারায়ণপুর পুলিশ।সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায় তিন নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকারের নেতৃত্বে শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার পরে তিন জন আসানসোল থেকে ট্রেনে উঠেছিল।

সেই সূত্রেই তাঁদের সম্ভাব্য অবস্থান হিসেবে উঠে আসে পাটনার একটি এলাকা।এর পর তদন্তকারী অফিসার সুমন্ত সাহানা সহ পুলিশের বিশেষ দল রওনা দেয় পাটনার উদ্দেশে। সেখানে পৌঁছে সহজে মেলেনি নির্দিষ্ট ঠিকানা। সূত্রের পর সূত্র মিলিয়ে প্রায় তিন দিন ধরে অপেক্ষা ও অনুসন্ধানের পর একটি বাড়ির সন্ধান মেলে। সেখানেই অভিযান চালিয়ে তিন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের রূপনারায়ণপুরে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার আসানসোল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তিন নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে, তিন নাবালিকা কি ভাবে পাটনায় পৌঁছাল এবং ঐ মহিলার কাছে কি পরিস্থিতিতে তা ছিল,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *