Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডির অভিযান প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা সহ গ্রেফতার ৬

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের কুলটি থানার সীতারামপুর এলাকায়। এই ঘটনায় তিন মহিলা সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডি । বৃহস্পতিবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুরের টেগর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় ডিডি।জানা গেছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডি আধিকারিকরা এদিন ঐ এলাকায় অভিযান চালান। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় তিন মহিলা ও তিন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন প্রায় ৮১ কেজি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও ডিডি। পাশাপাশি এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে এক আধিকারিক জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *