তৃণমূল কংগ্রেসের ” প্রতীক” জ্বালিয়ে বিজেপির ‘শ্রাদ্ধ শান্তি’ দুর্গাপুরে, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের ‘আত্মার শান্তি’ কামনায় অভিনব কর্মসূচি পালন করল বিজেপি। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সামনে তৃণমূল কংগ্রেসের প্রতীক জ্বালিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ শান্তি’ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। শ্রাদ্ধের প্রতীকী আচার হিসেবে সেখানে কয়লা, বালি ও ডিম রাখা হয়। এরপর তৃণমূল কংগ্রেসের প্রতীক আগুনে পুড়িয়ে প্রতীকীভাবে ‘শ্রাদ্ধ শান্তি’ পালন করেন বিজেপি কর্মীরা।বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন , তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বের অবসান হয়েছে। এই বার্তা দিতেই তাঁদের এই কর্মসূচি।









তৃণমূলের কংগ্রেসের ” প্রতীক ও ‘সিম্বল ” রাজনীতি থেকে একেবারে ‘চলে যাওয়ার’ দাবিও তোলেন তিনি। বিজেপি নেতা বলেন, এদিন এটা করার কারণ হলো সাধারণ মানুষের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের ভয় কাটানো। গত ১৫ বছরে এই দলটা বাংলাকে সর্বস্বান্ত করে ছেড়েছে। সিটি সেন্টারে আড্ডার সামনে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।





